নওগাঁয় মৌসুমী’র আর্থিক সহায়তা ও উপকরণ বিতরণ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

মুরাদ চৌধুরী, নওগাঁ
মৌসুমী’র উদ্যোগে সংস্থার উপকারভোগী সদস্য ও তাদের দরিদ্র আত্মীয়-স্বজনদের মাঝে আর্থিক সহায়তা ও উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে মৌসুমী’র সভাপতি মাহবুবার রহমানের সভাপতিত্বে সংস্থার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির ছিলেন, নওগাঁ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ। বিশেষ অতিথির ছিলেন, মৌসুমীর প্রধান নির্বাহী হোসেন শহীদ ইকবাল (রানা), নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক রেশমা পারভীন, মৌসুমীর উপ-প্রধান নির্বাহী গৌতম কুমার ঘোষ, পরিচালক এরফান আলী, প্রধান হিসাব রক্ষক মোফাকখের আলম স্বপন প্রমূখ। প্রধান অতিথি দরিদ্র জনগোষ্ঠীর মাঝে এসব আর্থিক সহায়তা ও উপকরণ বিতরণ করেন।

Manual5 Ad Code

মৌসুমী’র পরিচালক এরফান আলী বলেন, মৌসুমীর প্রতিষ্ঠাতা এস,কে,এম মজনু-নুল হকের প্রচেষ্টায় ও তার স্বজনদের সহাযোগিতায় প্রতিষ্ঠা হয় ডেইজি মেমোরিয়াল ফান্ড, কবির ফান্ড, নূর ওয়েলফেয়ার ফান্ড এবং ফাউন্ডার ফান্ড নামের ৪টি কল্যাণমূলক ফান্ড। এই ফান্ডের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ৩টি হুইল চেয়ার, ১টি বাইসাইকেল, ১সেট বই, ৩জন দরিদ্র ও ক্ষুদ্র ব্যবসায়ীকে ব্যবসা সম্প্রসারণের জন্য পুঁজি প্রদান এবং ২৪ জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code