নাগরপুরের পানান নোয়াই নদীর পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

মো. জসিউর রহমান (লুকন) নাগরপুর (টাঙ্গাইল):

Manual1 Ad Code

টাঙ্গাইলের নাগরপুরে সারা দেশের ন্যায় পানান নোয়াই নদীর পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ।
মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনার প্রেক্ষিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডর “৬৪ জেলায় অভ্যন্তরস্থ ছোট নদী/ খাল/ জলাশয় পূনঃখনন (১ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় আজ ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার সকালে উচ্ছেদ অভিযানে পানান মেঘনা বাজারের পশ্চিম পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ মোস্তারী কাদেরী এর নিদের্শে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলামের নেতৃত্বে সহকারী কমিশনার ভূমি তারিন মসরুর এ অভিযান পরিচালনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার পওর উপবিভাগ-২ বাপাউবো বিভাগীয় প্রকৌশলী মো. ইমদাদুল হক, নাগরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. কামরুজ্জামান মনি, সাংবাদিক সহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সদর ইউনিয়নের পানান মৌজায় ১নং খাষ খতিয়ান এর ১৭০৬, ১৭০৭ দাগের প্রায় ৩০ শতাংশ ভূমি, নোয়াই নদীর পাড়ের অবৈধ স্থাপনা দখল মুক্ত করে, জনসাধারন ও গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ঐ জায়গায় বাশ ও লাল রং এর রশি দিয়ে বেষ্টনী করে সতর্কতামূলক সাইনবোর্ড টানিয়ে দেন।

Manual5 Ad Code

এ অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, আমাদের সকলকেই সচেতন হতে হবে। বৃষ্টি ও বন্যার পানি নিষ্কাশন, মাছের যোগান মেটানো, সেচ সহ বিভিন্ন কাজে আমরা পানি ব্যবহার করি। তাই পানির প্রবাহ  অব্যহত রাখতে আমাদের সকলকেই সচেতন হতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code