নিজ মাটিতে পিএসএল আয়োজনের ঘোষণা পিসিবির

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

ক্রিকেট খেলার জন্য পাকিস্তান নিরাপদ- এই ধারণায় বিশ্বাসী হয়ে বিদেশি দলগুলোকে নিজ দেশে আনার আরো একটি পদক্ষেপ নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এই প্রথমবারের মতো পাকিস্তানের ঘরোয়া আসর পিএসএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সব ম্যাচ নিজ দেশে আয়োজনের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির চার শহরে অনুষ্ঠিত হবে এবারের আসর।

Manual4 Ad Code

আগামী ২০ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ৩৪টি ম্যাচ করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি এবং মুলতানে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে পিসিবি। ২২ মার্চের ফাইনালসহ মোট ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে।

 

Manual2 Ad Code

২০১৬ সালে অনুষ্ঠিত পিএসএল’র প্রথম আসর পুরোপুরি অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। ২০১৭ সালে দ্বিতীয় আসরের শুধুমাত্র ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল লাহোরে। ২০১৮ সালে লাহোর ও করাচিতে অনুষ্ঠিত হয়েছিল টুর্নামেন্টের চারটি ম্যাচ। বাকিগুলো অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। আর গত বছর করাচিতে অনুষ্ঠিত হয়েছিল আটটি ম্যাচ।

Manual7 Ad Code

স্থানীয় ছয়টি দল কোয়েটা গ্লাডিয়েটর্স, ইসলামাবাদ ইউনাইটেড, মুলতান সুলতানস, করাচি কিংস, লাহোর কালান্দার্স এবং পেশোয়ার জালমির হয়ে এবারের আসরে মোট ৩৬জন বিদেশী খেলোয়াড় অংশ গ্রহণ করবে। বিদেশি খেলোয়াড়দের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ইংল্যান্ডের জেসন রয়, দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন এবং ওয়েস্ট ইন্ডিজের লেন্ডল সিমন্স।

Manual4 Ad Code

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দল বহনকারী বাসে জঙ্গি হামলার পর পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ হয়ে পড়ে। ঐ ঘটনার পর থেকে দীর্ঘ দিন যাবত বিদেশি দলগুলোর আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে পাকিস্তান। পিসিবি চেয়ারম্যান এহসান মানি এক বিবৃতিতে বলেন, ‘পাকিস্তানে টেস্ট ক্রিকেট ফেরার পর পুরো পিএসএল নিজ মাঠে আয়োজন করাটা হবে আমাদের আরেকটি বড় অর্জন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code