নিয়ম ভেঙে যন্ত্রপাতির পাঁচ চালান খালাস গ্রামীণফোনের!

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

অডিট আপত্তির দাবিকৃত টাকা পরিশোধ না করায় গত ২২ জুলাই থেকে গ্রামীণফোন ও রবির এলসি বন্ধ করে রেখেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এলসি বন্ধ থাকলেও যন্ত্রপাতির কমপক্ষে পাঁচটি চালান গত নভেম্বরে খালাস করে নিয়েছে গ্রামীণফোন! নিয়ন্ত্রক সংস্থার নিষেধাজ্ঞা অমান্য করায় গ্রামীণফোনকে শোকজ করেছে বিটিআরসি। গত ১ জানুয়ারি তাদের শোকজ করে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবারের মধ্যে গ্রামীণফোনের জবাব দেওয়ার কথা। গ্রামীণফোনও আজ জবাব দেবে বলে জানিয়েছে।

Manual7 Ad Code

অডিট আপত্তির অর্থ পরিশোধ না করে তালবাহানা করায় গত বছরের ৪ জুলাই গ্রামীণফোন ও রবির ব্যান্ডইউথ কমিয়ে দেয় বিটিআরসি। গ্রামীণফোনের ৩০ ভাগ এবং রবির ১৫ ভাগ ব্যান্ডউইথ কমিয়ে দিতে ঐ দিনই কয়েকটি আইআইজিকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) নির্দেশনা দেয় বিটিআরসি। দুই অপারেটরের কাছে বিটিআরসির পাওনা সাড়ে ১৩ হাজার কোটি টাকা। এর মধ্যে গ্রামীণফোনের কাছে সাড়ে ১২ হাজার কোটি টাকা ও রবির কাছে ৮৬৭ কোটি টাকা। এরপর ২২ জুলাই ব্যান্ডউইথের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে অপারেটর দুটির এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) বন্ধের কথা বলেন বিটিআরসি চেয়ারম্যান।

 

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code