নীলফামারীতে বিনা টিকেটে রেল ভ্রমন॥ যাত্রীদের জরিমানা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

 

নীলফামারীঃ

Manual3 Ad Code

নীলফামারীর সৈয়দপুরে বিনা টিকেটে ট্রেনে ভ্রমনের অভিযোগে ৬১ জন যাত্রীকে জরিমানা করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারী) সকাল ৭ টা ২৫ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর রুপসা ট্রেনটি সৈয়দপুর ষ্টেশনে পৌছায়। রেলওয়ে কর্তৃপক্ষ ওই ট্রেনে বিশেষ অভিযান চালায়।
এ সময় তল্লাশী চালিয়ে ৬১ জন যাত্রীর কাছে কোন টিকেট না পাওয়ায় প্রতি জনের কাছ থেকে ১৩০ টাকা হারে ৭৯৩০ টাকা জরিমানা সহ ভাড়া আদায় করা হয় রেলত্তয়ের প্রচলিত আইনে। সৈয়দপুর রেলত্তয়ের সদর থানার অসির্সাস ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন এ অভিযানের নেতৃত্ব দেন।
সৈয়দপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, বিশেষ অভিযানে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের উপর দিয়ে ৬ টি আন্ত”নগর ট্রেন চলাচল করে। এ সকল ট্রেন চিলাহাটি থেকে দেশের বিভিন্ন গন্তেব্যে যায়। চিলাহাটি থেকে ডোমার ষ্টেশনে হয়ে ছেড়ে আসা এ সকল ট্রেনে যাত্রীদের বিনা টিকেটে ভ্রমনের প্রবনতা বেশি। এমন অভিযোগ পাওয়ায় তবে রবিবার (১৯ জানুয়ারী) সকালে ৭.২৫ মিনিটে চিলাহাটি থেকে খুলনাগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনটি সৈয়দপুর রেলওয়ে ষ্টেশন পৌঁছাঁলে সৈয়দপুর রেলওয়ে জিআরপি সদর থানা কতৃপক্ষ এ অভিযান চালায়। এতে ওই সকল যাত্রীদের বিনা টিকেটে ট্রেনে ভ্রমনে ভাড়াসহ দ্বিগুন জরিমানা আদায় করা হয়। এ সময় সৈয়দপুর রেলওয়ে সদর থানা পুলিশ ও রেলত্তয়ে নিরাপত্তাবাহিনী সহায়তায় পরিচালিত ওই অভিযানে সৈয়দপুর স্টেশন মাস্টার মোঃ টুটুল, সৈয়দপুর স্টেশন মাস্টার গ্রেট-২ মোঃ শওকত আলীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code