পবিত্র রমজান মাসে প্রয়োজনীয় ১০টি মোবাইল অ্যাপস

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় হচ্ছে পবিত্র রমজান মাস। আল্লাহর একজন খাঁটি বান্দায় পরিণত হওয়ার সর্বোচ্চ প্রশিক্ষণ চলে এই মাসে। সেই সঙ্গে থাকে পুরোনো সব ভুল-ত্রুটি শুধরে এক নিষ্পাপ মানুষে পরিণত হওয়ার অফুরন্ত সুযোগ। তাই মাসের প্রত্যেকটি দিনের কার্যকলাপের ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। এই ধর্মীয় জীবনধারণকে সাবলীল করতে সহায়ক হতে পারে উন্নত প্রযুক্তি। কেননা রোজার মাসটিকে সঠিকভাবে ইবাদতপূর্ণ করতে ইতোমধ্যে তৈরি হয়েছে বেশ কিছু মোবাইল অ্যাপ। চলুন, সেগুলোর মধ্য থেকে সেরা ১০টি রমজান মোবাইল অ্যাপ্সের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

রমজানে সুশৃঙ্খলভাবে ইবাদত বন্দেগীর জন্য সহায়তাকারী মোবাইল অ্যাপ্স আল কুরআন (তাফসির অ্যান্ড বাই ওয়ার্ড) কুরআন বোঝা এবং মুখস্থের জন্য একটি নিবেদিত প্ল্যাটফর্ম হিসেবে ২০১৬-এর ২৬ অগাস্ট এই অ্যাপটি তৈরি করে গ্রিনটেক অ্যাপ্স ফাউন্ডেশন। এতে রয়েছে বাংলাসহ ৩৫টিরও বেশি ভাষায় প্রতিটি শব্দের অনুবাদ এবং ৭০টিরও বেশি তাফসির। কুরআন তেলাওয়াত শোনার জন্য রয়েছে ৩০ টিরও বেশি তেলাওয়াতকারীর অডিও।

রোজার মাসে কুরআন খতমের জন্য এটি হতে পারে সর্বোৎকৃষ্ট অ্যাপ। কেননা এখানে প্রতিবার তেলাওয়াতের সময় আগে শেষ করা আয়াতগুলোর একটা পরিসংখ্যান পাওয়া যায়। আয়াত বুকমার্কের সুযোগটির কারণে এর স্বয়ংসম্পূর্ণ লাইব্রেরিটি কার্যকর ভাবে ব্যবহার করা যায়।

বিভিন্ন ধরনের কাস্টমাইজেশনের উপায়সহ এই যাবতীয় সুবিধা পাওয়া যাচ্ছে একদম ফ্রিতে। এমনকি অ্যাপ চালানোর সময় কোনও বিজ্ঞাপন দেখার বিড়ম্বনাও নেই।

Manual6 Ad Code

২০২৪ সালের ২২ ফেব্রুয়ারিতে সর্বশেষ আপডেটকৃত এই অ্যাপের বর্তমান সংস্করণ ১ দশমিক ২৬ দশমিক ১। অ্যাপ চালানোর জন্য স্মার্টফোনের ওএস (অপারেটিং সিস্টেম) হতে হবে নূন্যতম অ্যান্ড্রয়েড ৫। ২১ এমবি (মেগাবাইট)-এর অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করা হয়েছে ৫০ লক্ষাধিকবার।

২ লাখ ৮৪ হাজার রিভিউ দাতাদের কাছ থেকে এটি গড়পড়তায় ৪ দশমিক ৮ তারকা রেটিং পেয়েছে।

অন্যদিকে, ২৬ দশমিক ২ এমবির আইওএসের অ্যাপটি ৩৪৮ জনের কাছ থেকে পেয়েছে ৪ দশমিক ৯ তারকা। আইওএস ১৪ দশমিক ২ বা তার পরবর্তী সংস্করণগুলোতে অ্যাপটি চালানো যাবে।

তার্তীলঃ কুরআন মেমোরাইজেশন
সরাসরি কুরআন শরীফ দেখে তেলাওয়াতের থেকেও দারুণ অভিজ্ঞতা প্রদান করে তার্তীল। অ্যাপটি এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তেলাওয়াতকারির ভয়েস ট্র্যাক করে। প্রতিবার তেলাওয়াত শোনার সময় স্ক্রিনে প্রদর্শিত হয় সংশ্লিষ্ট আয়াতটি। এটি বিনামূল্যে কোনও বিজ্ঞাপন ছাড়াই ব্যবহার করা যায়। তবে এর প্রিমিয়াম সংস্করণ আছে, যেখানে তেলাওয়াতে ত্রুটি সংশোধনের মতো নানা ধরনের অ্যাডভান্সড ফিচার আছে।

Manual4 Ad Code

২০১৬-এর ৩১ জানুয়ারি প্রকাশিত হওয়া তার্তীল অ্যাপের নির্মাতা প্রতিষ্ঠান তার্তীল ইনকরপোরেশন। অ্যান্ড্রয়েডের বিভিন্ন ফোন ভেদে এর জন্য স্টোরেজ প্রয়োজন ১০৮ থেকে ১২০ এমবি। ওএস থাকতে হবে অ্যান্ড্রয়েড ৫ বা তার বেশি। ২০২৪-এর ৬ মার্চ আপডেটের পর এর সর্বশেষ সংস্করণ ৫ দশমিক ৩৮ দশমিক ১। এখন পর্যন্ত ১০ লক্ষাধিকবার ডাউনলোডকৃত অ্যাপটির ৩৮ হাজার রিভিউ থেকে প্রাপ্ত রেটিং ৪ দশমিক ৭ তারকা।

আর আইওএসের জন্য বানানো অ্যাপটির সাইজ ১৯৮ দশমিক ৭ এমবি। ওএস হিসেবে কমপক্ষে আইওএস ১৩ দশমিক ৪ থাকা প্রয়োজন। আড়াই হাজারেরও বেশি রেটিং দাতা অ্যাপটিকে ৪ দশমিক ৭ তারকা দিয়েছে।

কুরআন মাজিদ – রমজান ২০২৪
পাকডাটা নির্মিত এই অ্যাপের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হচ্ছে এর ইউজার-ফ্রেন্ডলি ইন্টারফেস। এখানে কুরআন পড়া বা মুখস্ত করার সময় বিনামূল্যে আয়াতের পুনরাবৃত্তি, বিরতি এবং গতি কমবেশি করা যায়। অ্যাপটির আরও একটি বিশেষ দিক হচ্ছে এর কিবলার দিক নির্ণয়ের কম্পাস। এছাড়া মক্কা ও মদিনা থেকে লাইভ স্ট্রিমিং, হিজরি ক্যালেন্ডার, এবং কুরআনিক এনগেজমেন্ট মিটার অ্যাপটিকে পরিপূর্ণতা দান করেছে।

২০১৪-এর ১৮ আগস্ট নির্মিত অ্যাপটি সর্বশেষ হালনাগাদ হয়েছে ২০২৪ সালের ৮ মার্চ। সংস্করণ ৭ দশমিক ৩ দশমিক ২ সংস্করণটি চালাতে ওএস প্রয়োজন অ্যান্ড্রয়েড ৫ কিংবা তার বেশি। ৫৪ এমবি থেকে ১২০ এমবি স্টোরেজ ক্ষমতার অ্যাপটি ডাউনলোড হয়েছে ১ কোটিরও বেশিবার। ৭ লাখ ৯৩ হাজার রিভিউ থেকে রেটিং এসেছে ৪ দশমিক ৭ তারকা।

অন্যদিকে আইওসের অ্যাপে ২ লাখেরও বেশি রেটিং থেকে এসেছে ৪ দশমিক ৮ তারকা। ১৩৭ দশমিক ৫ এমবি সাইজের অ্যাপটি আইওএস ১২ বা তার পরবর্তী সংস্করণগুলোতে চলবে।

দোয়া ও যিকর (হিসনুল মুসলিম)
রমজানের দিনগুলোতে আল্লাহর স্মরণে থাকার জন্য উৎকৃষ্ট একটি অ্যাপ দোয়া ও যিকর। এটি সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমাতে যাওয়ার দোয়াসহ ৩০০ টিরও বেশি দোয়ার সমৃদ্ধ এক ভান্ডার। বঙ্গানুবাদ ও শ্রেণী বিভাজন থাকায় খুব সহজেই দরকারি দোয়াটি খুঁজে বের করা যায়। ডাউনলোডের সুবিধা থাকায় অফলাইনেও দোয়াগুলো পড়া করা যায়।

এছাড়া অ্যাপের ফিচারগুলো শুদ্ধ উচ্চারণের দিকটিও খেয়াল রাখে। প্রতিদিন পরিকল্পিত দোয়ার জন্য ব্যবহারকারীকে রিমাইন্ডারও দেয়। বিজ্ঞাপন ছাড়া দোয়া ও যিকর অ্যাপ ফ্রি’তেই ব্যবহার করা যায়।

২০১৫ সালের ৪ জুন প্রকাশিত অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান অ্যান্ড্রয়েড ফাউন্ডেশন। সর্বশেষ ২০২৩-এর ২৯ আগস্ট-এ হালনাগাদের পর এর বর্তমান সংস্করণ ১ দশমিক ১০ দশমিক ৪। ৪ এমবির অ্যাপটি চালাতে প্রয়োজন হবে অ্যান্ড্রয়েড ৪ দশমিক ৪ বা তার সামনের সংস্করণগুলো।

এখন পর্যন্ত এটি ৫ লাখেরও বেশি ডাউনলোড হয়েছে এবং ২০ হাজার ৮০০ রিভিউ থেকে এটি ৪ দশমিক ৯ তারকা পেয়েছে।

আর আইওএস অ্যাপের সাইজ ৭ দশমিক ৯ এমবি, যেটি চালাতে দরকার হবে আইওএস ১৩ বা তার পরবর্তী সংস্করণগুলো। ২৭৯টি রিভিউ থেকে এর অর্জিত রেটিং ৪ দশমিক ৭ তারকা।

মুসলিম প্রো: রমজান ২০২৪
বিট্সমিডিয়া পিটিই লিমিটেডের এই অ্যাপে রয়েছে এআই দ্বীন নামে ইসলামী বট, যার সঙ্গে বিভিন্ন সওয়াল-জবাবে অংশ নেওয়া যায়। অ্যাপের ক্বালবক্স নামক বিভাগে রমজানের বিভিন্ন অনুষ্ঠান দেখা যায়।

এছাড়াও এতে রয়েছে নানান ধরনের কুইজ ও ইসলামী বিধি-বিধান সম্পর্কিত জ্ঞান যাচাইয়ের সুযোগ। ফ্ল্যাশকার্ড নামক অংশে শেখা যায় কুরআন তেলাওয়াত। দুর্দান্ত অভিজ্ঞতার মুসলিম প্রো বিনামূল্যে হলেও এর ভেতরে বিজ্ঞাপন প্রদর্শিত হয়।

আইওএসে জন্য নির্ধারিত অ্যাপটির সাইজ ৩৪৫ দশমিক ৯ এমবি এবং আইওএস ১৩ বা ততোর্ধ্ব সংস্করণগুলোর জন্য সঙ্গতিপূর্ণ।

২০১১ সালের ১২ এপ্রিলে প্রকাশিত এই পুরোনো অ্যাপটির সর্বশেষ আপডেট হয়েছে ২০২৪-এর ১ মার্চ। বর্তমানে ১৫ দশমিক ১ সংস্করণ চলছে, যার সাইজ ৫০ থেকে ৫৩ এমবি। অ্যান্ড্রয়েড ৫ কিংবা ততোর্ধ্ব সংস্করণগুলোতে এটি ব্যবহারযোগ্য।

অ্যাপটি এ পর্যন্ত ১০ কোটিরও বেশি ডাউনলোড হয়েছে এবং ৫ লাখেরও বেশি রেটিংয়ে প্রাপ্ত তারকা সংখ্যা ৪ দশমিক ৭।

মুসলিমস ডে
রমজান অ্যাপ নামে ২০১৫ সালের ১৪ জুন যাত্রাটি শুরু হয়েছিল। সেই থেকে মেগামাইন্ড্স টেকনোলজিসের এই পরিষেবাটি রীতিমত এক ডিজিটাল ক্যালেন্ডার বা অ্যালার্ম হিসেবে কাজ করে আসছে। ফ্রি অ্যাপটি বিজ্ঞাপনমুক্ত এবং বৈচিত্র্যপূর্ণ টুলস সমৃদ্ধ।

Manual3 Ad Code

এতে রয়েছে সবধরনের নামাজের সময়সূচি এবং সাহরি ও ইফতারের সময়সূচি, যা প্রতি বছর ইসলামী ফাউন্ডেশন অনুযায়ী আপডেট করা হয়। শুধু রমজান মাসই নয়, এটি বছরব্যাপী ইসলামী বিশেষ দিনগুলোর ব্যাপারেও জানান দেয় ব্যবহারকারীকে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code