পাইকগাছায় দরিদ্র মহিলাদের সেলাই মেশিন প্রদান

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

পাইকগাছা (খুলনা):
খুলনার পাইকগাছায় দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন, পানির ট্যাংক ও কম্বল প্রদান করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু এগুলো প্রদান করেন। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান ও যুবলীগনেতা আজিজুল হাকিম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code