পালটে যাচ্ছে আরজেএসসি, কার্যকর হচ্ছে একক পদ্ধতিতে কোম্পানির নিবন্ধন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ একক পদ্ধতিতে কোম্পানির নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় (আরজেএসসি)। গতকাল সোমবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। এতে করে কোম্পানির নামের ছাড়পত্র, নিবন্ধন ও পেমেন্ট সিস্টেম একক পদ্ধতিতে আসছে। এর মাধ্যমে উদ্যোক্তাদের হয়রানি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত ২১ জানুয়ারি আরজেএসসি নিবন্ধক মকবুল হোসেন স্বাক্ষরিত একক পদ্ধতিতে নিবন্ধন সংক্রান্ত একটি পরিপত্রে বলা হয়, আগে নিবন্ধন প্রক্রিয়ায় নামের ছাড়পত্র গ্রহণ, নিবন্ধনের আবেদন ও ফিস প্রদান আলাদা আলাদাভাবে সম্পন্ন হতো। এর পরিবর্তে এবার একক পদ্ধতিতে আরজেএসসির অনলাইন সিস্টেমে ফরম পূরণের মাধ্যমে ধাপে ধাপে সহজেই কাজ সম্পন্ন করা যাবে।

Manual8 Ad Code

এমন ডিজিটাল ব্যবস্থার আওতায় আনায় দালাল ও মধ্যসত্বভোগীদের তৎপরতা থাকবে না বলে মনে করছেন সেবাগ্রহীতারা। এর মাধ্যমে ব্যবসার সহজীকরণ, সম্প্রসারণ ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে আরজেএসসি আরো এক ধাপ এগিয়েছে বলে মনে করছেন তারা।

Manual3 Ad Code

উল্লেখ্য, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় (আরজেএসসি) বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান। আরজেএসসি বিভিন্ন প্রতিষ্ঠানের নিবন্ধন প্রদান এবং প্রযোজ্য আইনের বিধি মোতাবেক পরিচালনা নিশ্চিত করে

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code