পিঁপড়া থেকে শেখার আছে অনেক কিছু

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

পিঁপড়া পৃথিবীর আদিতম প্রাণিগুলোর একটি। ক্ষুদ্রতর প্রাণির মধ্যেও পিঁপড়া অন্যতম। কিন্তু এ ক্ষুদ্র প্রাণির কাছ থেকে আমাদের শেখার আছে অনেক কিছু। কর্ম বৈশিষ্টের জন্য ক্ষুদ্র প্রাণিটিকে অনেক সময় উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়। পিঁপড়া বহুবিধ গুণে গুণান্বিত।

Manual3 Ad Code

দলবদ্ধতা: পিঁপড়া সব সময় দলবদ্ধ হয়ে চলতে পছন্দ করে। পিঁপড়াদের একাত্মতাবোধ খুব বেশি। খাবার জোগাড় করা বা যেকোনো কাজের সময় দলবদ্ধ হয়ে চলাফেরা করে। দলনেতা হলো রানি পিঁপড়া। রানি পিঁপড়াকে মেনে চলে সবাই। লাইন ধরে চলাফেরা করে। নিজেদের দুঃখ-কষ্ট পরস্পরের মধ্যে শেয়ার করে। শীতকালের জন্য খাবার গরমের দিনে কে কতটা জোগাড় করল, আর কতটা জোগার করতে বাকি, তা সবাই মিলে সিদ্ধান্ত নেয়।

 

Manual6 Ad Code

দূরদর্শিতা: পিঁপড়া ভীষণ দূরদর্শী। সারা বছর পরিশ্রম করে শীতকালের খাবার জোগাড়ের জন্য। শীতকালে ঠান্ডার জন্য খাবার সংগ্রহে কষ্ট হবে বলে সারা বছর খাবার জোগার করে। বিপদ থেকে বাঁচার জন্য দলবেঁধে চলাফেরা করে। কোনো বিপদের কথা শুনলে মুহূর্তের মধ্যে সে তথ্য সবার মাঝে ছড়িয়ে দেয়। আমরা যদি আমাদের বিপদের দিনের জন্য সাধ্যমতো সঞ্চয় করি, তাহলে আমরা উপকৃত হবো। আর জীবনে জয়ী হওয়ার জন্য শুধু নিজের বুদ্ধি দিয়ে চললে হবে না। অন্যদেরও বুদ্ধি-পরামর্শ আমাদের কাজে লাগবে।

অক্লান্ত পরিশ্রমী: ক্ষুদ্র এ প্রাণী অক্লান্ত পরিশ্রমী। পিঁপড়ার দেহের ওজনের তুলনায় ২০ গুণ বেশি ওজন বহন করতে পারে। পৃথিবীতে প্রায় ১০ হাজার প্রজাতির পিঁপড়া রয়েছে। সব প্রজাতির পিঁপড়াই পরিশ্রমী। আমরা যদি আমাদের মেধার সাথে শ্রমকে কাজে লাগানোর চেষ্টা করি, তবেই সফলতা সম্ভব। অলস ব্যক্তিরা কখনো সফল হতে পারে না। তাদের মেধা থাকলেও পরিশ্রমের অভাবে সবার পেছনে পড়ে থাকে।

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code