প্রিন্স উইলিয়ামকে নতুন দায়িত্ব দিলেন রানী

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

নতুন রাজকীয় দায়িত্ব পেলেন ব্রিটিশ প্রিন্স উইলিয়াম। সেই সঙ্গে নতুন পদবিও পেয়েছেন ডিউক অব ক্যামব্রিজ। বড় নাতিকে চার্চ অব স্কটল্যান্ডের জেনারেল অ্যাসেম্বলির লর্ড হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ।

রোববার রাজকীয় এক ফরমান জারির মাধ্যমে উইলিয়ামকে এক বছরের জন্য এই পদে অভিষিক্ত করা হয়। ছোট নাতি প্রিন্স হ্যারি ও নাতবৌ মার্কিন অভিনেত্রী মেগান মার্কল রাজপরিবার ছাড়ার এক সপ্তাহের মাথায় নতুন এ নিয়োগ দিলেন রানী। খবর সিএনএনের।

Manual5 Ad Code

রাজপরিবারের ওয়েবসাইট মতে, চার্চ অব স্কটল্যান্ড মূলত একটি প্রেসবাইটারিয়ান চার্চ যিশু খ্রিস্টকে ‘রাজা ও চার্চের প্রধান’ হিসেবে স্বীকৃতি দেয়। চার্চ সম্পূর্ণ স্বায়ত্তশাসিত এবং স্থানীয় পর্যায়ে ‘কার্ক সেশন’র মাধ্যমে ও জাতীয় পর্যায়ে জেনারেল অ্যাসেম্বলির মাধ্যমে পরিচালিত হয়।

Manual5 Ad Code

ওয়েবসাইট মতে, ‘নতুন দায়িত্বে প্রিন্স উইলিয়াম রাজ্য ও চার্চের মধ্যকার সম্পর্ক দেখভাল করবেন।’ চার্চ অব স্কটল্যান্ডের কমিশনার সাধারণত স্কটিশ বংশোদ্ভূত হন।

Manual7 Ad Code

কিন্তু রাজপরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘অতীতে রাজপরিবার থেকে কমিশনার নিয়োগের নজির রয়েছে।’ প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কল রাজপরিবারের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোয় রাজপরিবারের অবস্থা এখন টালমাতাল।

চলতি মাসের শুরুর দিকে রাজদায়িত্ব ত্যাগ করে স্বাধীন জীবনযাপনের সিদ্ধান্ত জানান তারা। আর তাতে সমর্থনও জানান রানী এলিজাবেথ।

Manual5 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code