ফ্রান্স আওয়ামীলীগ সভাপতি সেলিম এর ইন্তেকাল

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

তথ্যমন্ত্রী, রাষ্ট্রদূত ,সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগ, ফ্রান্স আওয়ামী লীগ সহ বিভিন্ন মহলের শোক

Manual5 Ad Code

ফ্রান্স আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ সেলিম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

Manual6 Ad Code

রোববার ভোরে প্যারিসের শেভরন বদুর রবাট বলানজার স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Manual8 Ad Code

এদিকে তার মৃত্যুতে ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। শোক জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ,ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও কাজী ইমতিয়াজ হোসেন ,সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম চৌধুরী ,সাধারণ সম্পাদক মজিবুর রহমান , ফ্রান্স আওয়ামী লীগ। এছাড়াও বিভিন্ন মহলের শোক অব্যাহত রয়েছে।

মাসখানেক আগে সেলিমের হার্ট স্ট্রোক করলে তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাকে আইসিইউতে ( নিবিড় পরিচর্যা কেন্দ্র) রাখা হয়েছিল। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য প্যারিসের ছাল পিটিয়ে হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। সেখানে কিছুদিন তার চিকিৎসা চলে।তার অবস্থার কিছুটা উন্নতি হলে আবারও তাকে শেভরন বদুর এই হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় এই হাসপাতালেই তিনি মারা যান।

তার জানাজার নামাজ পরবর্তীতে জানানো হবে বলে তার স্বজনরা জানিয়েছেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code