বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে থেকে আবারো ২টি ট্রলারসহ ২৬ ভারতীয় জেলে আটক

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code
মোংলা (বাগেরহাট):
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ ও আন্তর্জাতিক সীমানা আইন লঙ্গন করে মাছ শিকারের অভিযোগে ২৬ ভারতীয় জেলেদের আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে দুইটি ফিসিং ট্রলার ও বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ। জব্দকৃত ট্রলার হলো এফ,বি শঙ্খ প্রদীপ ও মা মঙ্গল। শনিবার (১৮ জানুয়ারী) বিকেলে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে
ট্রলারসহ এ জেলেদের আটক করে নৌবাহিনী।
বিকেলেই আটককৃতদের মোংলা থানায় হস্তান্তর করেছে নৌবাহিনী। নৌবাহিনীর উদ্ধৃতি দিয়ে  থানার এস আই মোঃ আহাদ বলেন, বঙ্গোপসাগরের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়। নৌবাহিনীর মোংলাস্থ দিগরাজ নৌঘাঁটির চীফ পেটি অফিসার মোঃ ইমান আলী বাদী হয়ে ভারতীয় জেলেদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। আন্তর্জাতিক সমুদ্র আইনে এ মামলা দায়ের হয়েছে। এস আই আহাদ আরো জানান, আটককৃতদের রবিবার (১৯ জানুয়ারী) সকালে বাগেরহাটের কারাগারে পাঠানো হবে। তবে এ সময় তিনি আটক জেলেদে নাম ও পরিচয় জানাতে পারেননি। #
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code