বাংলাদেশি আমেরিকানদের সুসংবাদ : বা্বাইডেন প্রশাসনে বাংলাদেশী বংশোদ্ভূত জেইন সিদ্দিক

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক :  হোয়াইট হাউজে গুরুত্বপূর্ণ পদে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক হিসেবে নিয়োগ পেলেন জেইন সিদ্দিক। তাকে হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র এডভাইজার হিসেবে নিযুক্ত করা হয়েছে। ১৩ জানুয়ারি নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হোয়াইট হাউজে গুরুত্বপূর্ণ কয়েকটি পদে আরো কয়েকজনের সাথে জেইনের নাম ঘোষণা করেন।

Manual6 Ad Code

উল্লেখ্য, গত বছর ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কে প্রস্তুতি টিমের মেম্বার ছিলেন জেইন সিদ্দিক। তার আগে বেটো ও’রোক’সের প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইন টিমের ডেপুটি পলিসি ডিরেক্টরও ছিলেন। তার সিনেট ক্যাম্পেইন টিমেরও সিনিয়র পলিসি এডভাইজার ছিলেন প্রিন্সটন ইউনিভার্সিটি ও ইয়েল ল’ স্কুল থেকে উচ্চতর ডিগ্রি নেয়া জেইন। নিউইয়র্কে বেড়ে উঠা জেইনের কর্মজীবন শুরু হয়েছে ইউএস সুপ্রিম কোর্টের জজ ইলেনা ক্যাগন ও ইউএস কোর্ট অব আপিলের জজ ডেভিড ট্যাটেলের সাথে কাজের মধ্যদিয়ে। জেইন খ্যাতনামা ল’ ফার্ম ওরিক হেরিঙটন এ্যান্ড সাটসলিফ এলএলপি’র সহযোগী হিসেবেও কাজ করেছেন। বাইডেন-কমলা ট্র্যাঞ্জিশন টিমে ডমেস্টিক এ্যান্ড ইকনোমিক বিভাগের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায়ই এ নিয়োগ পেলেন জেইন।

Manual5 Ad Code

এ বিষয়ে বাইডেন-কমলা হ্যারিসের ট্র্যাঞ্জিশন টিমের সাউথ এশিয়া বিষয়ক সিনিয়র এডভাইজার রাষ্ট্রদূত ওসমান সিদ্দিক বলেন, জেইন অত্যন্ত মেধাবি একজন মানুষ। দীর্ঘদিন মার্কিন প্রশাসনের বিভিন্ন দায়িত্ব পালন করে তার প্রমাণ দিয়েছেন। তার এ নিয়োগ অবশ্যই বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানদের জন্য বড় একটি সুসংবাদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code