বার্মিংহামে “বৃহত্তর কাতিয়া সমাজ কল্যান সংস্থা” গঠিত

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual8 Ad Code

রাজু আহমেদ ঃ এলাকার নানা উন্নয়ন বিশেষ করে অসহায় দরিদ্র মানুষদের সাহায্য করার লক্ষ্যে বৃটেনে বসবাসরত জগন্নাথপুর উপজেলার কাতিয়া ও পুর্ব কাতিয়ার প্রবাসীরা এক সভা করে “বৃহত্তর কাতিয়া সমাজ কল্যান সংস্থা” নামে একটি নতুন সংগঠন গঠন করেছে। গত ১২ অগাষ্ট বার্মিংহামের কভেন্টি রোডের একটি রেষ্টুরেন্টে প্রবাসী কমিউিনিটি নেতা হাফিজুর রহমানের উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় এই নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘঠে। সভা থেকে কাতিয়া ও পুর্ব কাতিয়ার উন্নয়নে ভূমিকার রাখতে প্রবাসের বসবাসরত এলাকাবাসীর প্রতি আহবান জানানো হয়। প্রবীণ আলেম মাওলানা আলহাজ্ব এখলাসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যাপন্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল মন্নান(মহিম),মোঃ এহিয়া,আব্দুল মুকিত,ইসলাম খান,আনোয়ার হুসেন,উজ্জ্বল মিয়া,সানু মিয়া,সেলিম মিয়া,আবু বকর,আব্দুল কালাম,মফদুল ইসলাম,শামিম আহমেদ,সেজু মিয়া,আহমেদ কবির,মিলন মিয়া,আব্দাল মিয়া প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে “বৃহত্তর কাতিয়া সমাজ কল্যান সংস্থা” নামের সংগঠনটি গঠন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code