বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির বিজয় দিবস পালন

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual8 Ad Code

রাজু আহমেদ ঃ যুক্তরাজ্যের বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির উদ্যোগে পালন করা হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষ্যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদ বীর সেনানীদের শ্রদ্ধা জানিয়ে গত ১৬ ডিসেম্বর বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বার্মিংহামের বাংলাদেশী বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনর পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে কমিউনিটি নেতৃবৃন্দ ও নতুন প্রজন্মের বিপুল সংখ্যক বাঙালীদের সাথে নিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে বার্মিংহামের লর্ড মেয়র কাউন্সিলর আন আন্ডারইড।

Manual1 Ad Code

Manual7 Ad Code

বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির সাধারণ সম্পাদক নাট্যকর্মী তারেক চৌধুরীর সঞ্চালনায় ও সভাপতি আলহাজ্ব কামরুল হাসান চুনুর সভাপতিত্বে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব নাসির আহমেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বার্মিংহাম বাংলাদেশী জাতীয় দিবস উদযাপন পরিষদ,মিডল্যান্ডস আওয়ামিলীগ,বার্মিংহাম আওয়ামিলীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন,বার্মিংহাম জাসদ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পণ করা হয়।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code