`বেগুনি চা` নিয়ে হইচই, দাম ২৪ হাজার টাকা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট ::  সকালে বারান্দায় বসে কিংবা বিকেলে নাস্তার টেবিলে এক কাপ ধোঁয়া ওঠা চা হাতে নিয়ে অনেকটা সময় কাটিয়ে দেয়া যায়। দিন শেষে এক কাপ চা ক্লান্তি দূর করে দেয় নিমিষেই। এ কারণেই চায়ের জনপ্রিয়তা বিশ্বব্যপী। জানা যায়, বিশ্বে ১ হাজার ৫০০ রকমের চা রয়েছে।

অতি জনপ্রিয় এ পানীয় দেশে দেশে নানা রঙে শোভিত হচ্ছে পেয়ালায়। তবে দুধ চা আর লাল চায়ের পর সবুজ চা নাগরিক সমাজে আলোচিত। এছাড়াও বাংলাদেশে এক কাপেই সাত রঙের চা অনেক জনপ্রিয়। তবে এবার সব কিছুকে ছাপিয়ে আলোচনায় বেগুনি চা। এই চা নিয়ে বিশ্বজুড়ে হইচই হচ্ছে। তবে স্বাদে নয়, দামে! এর দাম এতোটাই বেশি সাধারণ মানুষের নাগালের বাইরে।

Manual2 Ad Code

এই বেগুনি চায়ের ১ কেজি তৈরি হয় ১ হাজার চা পাতা দিয়ে। বাজারে এই চায়ের মূল্য রাখা হয় ২৪ হাজার টাকা। কৌতূহলী হলে একবার অন্তত টেস্ট করে দেখা যেতে পারে এই চা।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code