বড় ভাই করোনা আক্রান্ত, পরিবারসহ কোয়ারেন্টিনে সৌরভ গাঙ্গুলী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: করোনা ভাইরাস থাবা বসিয়েছে সাবেক ভারতীয় অধিনায়ক ও বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলীর ঘরে। তার বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। যিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সচিব পদে আছেন। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, স্নেহাশিস গাঙ্গুলীকে ইতোমধ্যে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আর একই বাড়িতে থাকায় সৌরভসহ পুরো পরিবারকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। স্নেহাশিসের গত কয়েকদিন ধরেই জ্বর ছিল । পরে বুধবার তার কোভিড-১৯ পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code