ভাঙ্গায় গনশিক্ষা প্রতিমন্ত্রীকে হাইলাইট ফাউন্ডেশনের শুভেচ্ছা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

ভাঙ্গা (ফরিদপুর):
ফরিদপুরের ভাঙ্গায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এম.পি কে হাইলাইট ফাউন্ডেশন ও সালেহা বেগম বেসরকারী প্রাথমিক বিদ্রালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল গোপালগঞ্জ থেকে ঢাকায় যাবার পথে ভ্ঙ্গাা বিশ্বরোড মোড় সংলগ্ন এলাকায় হাইলাইট চক্ষু হাসপাতালের সামনের সড়কে যাত্রা বিরতিকালে তাকে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় তার সফরসঙ্গী প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সচিব মোঃ আকরাম হোসেন,অতিরিক্ত সচিব (উন্নয়ন) রতন চন্দ্র পন্ডিত সহ অন্যান্যদেরকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রতিমন্ত্রী হাইলাইট চক্ষু হাসপাতালের সামনে দাড়িয়ে চক্ষু হাসপাতাল,বিদ্যালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর খোজ খবর নেন। হ্ইালাইট ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম ছাড়াও এতে উপস্থিত ছিলেন,সাবেক ভিপি মোঃ শওকত হোসেন,ডাঃ পুষ্পেন মন্ডল,সালেহা বেগম বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা বৃন্দ,স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবৃন্দ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code