ভারতকে টেক্কা দিতে পাকিস্তানের নতুন স্কোয়াড্রন ফাইটার জেট

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ ভারতের রাফালে বিমান কেনার প্রতিক্রিয়ায় পাকিস্তান ২৫টি চীনা মাল্টিরোল জে-১০সি ফাইটার জেটের একটি পূর্ণ স্কোয়াড্রন কিনেছে। বুধবার (২৯ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

Manual2 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, রাওয়ালপিন্ডির নিজ বাড়িতে সাংবাদিকদের পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২২ সালের ২৩ মার্চ পাকিস্তান দিবসের অনুষ্ঠানে যোগ দেবে ২৫টি চীনা মাল্টিরোল জে-১০সি ফাইটার জেটের একটি পূর্ণ স্কোয়াড্রন।

Manual8 Ad Code

যাইহোক, ভারতকে মোকাবিলায় চীন দীর্ঘদিন ধরেই তাদের মিত্র পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও বাড়াচ্ছে। বিশেষ করে অর্থনৈতিক ও সামরিক উভয় খাতেই ইসলামাবাদের পাশে দাঁড়াচ্ছে বেইজিং।

Manual2 Ad Code

শেখ রশিদ আহমেদ বলেন, ২৩ মার্চের অনুষ্ঠানে পাকিস্তানে প্রথমবারের মতো ভিআইপি অতিথিরা আসছে। সেখানেই জে-১০সি ফাইটার জেটগুলো উড়ানো হবে। ভারতের রাফালে বিমান কেনার প্রতিক্রিয়ায় পাকিস্তান বিমানবাহিনী এগুলো উড়াবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code