ভারতে পাচার হওয়া কিশোরীকে বেনাপোলে হস্তান্তর

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

বেনাপোল (যশোর) :
সীমান্তে অবৈধ পথে ভারতের পাচারের দুই বছর পর ১১ বছর বয়সী এক কিশোরীকে বেনাপোল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার সন্ধ্যায় তাকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করা হয়। ওই কিশোরীর বাড়ি খুলনার বটিয়াঘাটা উপজেলায়।
বেনাপোল চেকপোস্ট বিজিবি’র কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, ভারতে পাচার হওয়া এক কিশোরীকে বিএসএফ সদস্যরা হস্তান্তর করেছে।
জাস্টিজ অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও তাকে তাদের জিম্মায় নিয়ে তার অভিভাবকের কাছে হস্তান্তর করবে বলে জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code