ভারত থেকে ১২ হাজার টন চিনি কিনছে সরকার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: সরকার ১২ হাজার টন (এক কোটি ২৫ লাখ কেজি) চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে। ভারত থেকে অমিদানি করা এ চিনি টিসিবির মাধ্যমে নিম্ন আয়ের মানুষদের কাছে বাজারজাত করা হবে। প্রতি কেজি চিনির আমদানি মূল্য হবে ৫৬ টাকা।

Manual1 Ad Code

বুধবার (১১ জানুয়ারি) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে সরকারের এসব সিদ্ধান্ত সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

Manual6 Ad Code

তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) এই চিনি সরবরাহ করবে ভারতের কলকাতার শ্রীনোভা ইস্পাত প্রাইভেট লিমিটেড। আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এই চিনি কিনতে সরকারের মোট খরচ হবে ৭০ কোটি ২ লাখ ৪৫ হাজার টাকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code