ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত বাতিল আরব আমিরাতের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তা আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

 

Manual8 Ad Code

দেশটির মন্ত্রিসভার এক বৈঠকের পর সেগুলো বাতিলের ঘোষণা দিয়েছে দেশটি। শনিবার এ খবর দিয়েছে আরব নিউজ।

গত শুক্রবার মন্ত্রীসভার বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। তাৎক্ষনিকভাবে সিদ্ধান্ত কার্যকর করা হয়।

 

Manual7 Ad Code

খবরে বলা হয়, আরব আমিরাতে বসবাসকারী যাদের ভিসার মেয়াদ চলতি বছরের ১ মার্চ থেকে ৩১ শে মার্চের মধ্যে শেষ হয়ে গেছে, তাদের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলো আরব আমিরাত। পরে তা কমিয়ে তিন মাস করা হয়। সবশেষ দেশটির মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত হয় যে, এই সুবিধাও আর থাকছে না।

Manual8 Ad Code

করোনা মহামারির কারণে আরব আমিরাতের ভিসা ও প্রবেশের অনুমতি সংক্রান্ত যে সব বিষয় বৈধতা দেওয়া হয়েছিলো সেগুলো বাতিল করা হয়েছে।

তবে দেশটি জানিয়েছে, যেসব প্রবাসী ভিসা নেওয়ার পর আরব আমিরাতের বাইরে ছিলেন তাদের ভিসার মেয়াদ বৃদ্ধি করা হবে। তারা চাইলে ভিসা নবায়ন করতে পারবেন।

Manual6 Ad Code

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডাব্লিউএএম জানিয়েছে, বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code