মঠবাড়িয়া কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

মঠবাড়িয়া, (ফিরোজপুর) :

Manual3 Ad Code

পিরোজপুরের মঠবাড়িয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আজ বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস মিলানায়তনে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ^াসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা রেজাউল করিম, সহকারী কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা ফিরোজ আলম, প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী প্রমূখ।

উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, পর্যায়ক্রমে উপজেলার ৫শ’৬০ কৃষককে রবি মৌসুমের ভুট্টা, সূর্যমূখী, মুগ ডালের ২ কেজি করে বীজ ও ২০ কেজি ড্যাপ এবং ১০ কেজি করে এমওপি রাসায়নিক সার বিতরণ করা হবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code