মস্কোর কাছে আমাদের প্রত্যাশা আরো বেশি: তালেবান

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ 

আফগানিস্তানের একমাত্র বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে তালেবান।

Manual3 Ad Code

বুধবার রুশ বার্তা সংস্থা স্পুটনিককে দেওয়া সাক্ষাৎকারে তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এই আহ্বান জানান।  এসময় মানবিক সাহায্য হিসেবে ত্রাণ পাঠানোয় মস্কোর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Manual8 Ad Code

মুজাহিদ বলেন, আমাদের দেশের জনগণ দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে এবং এক্ষেত্রে মস্কোর কাছে আমাদের প্রত্যাশা আরো অনেক বেশি।

আফগানিস্তানে রুশ ত্রাণ সাহায্যের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে তিনি বলেন, রাশিয়া এ পর্যন্ত কয়েকবার আফগানিস্তানে মানবিক ত্রাণ পাঠিয়েছে এবং আমরা এজন্য মস্কোর কাছে কৃতজ্ঞ।

Manual5 Ad Code

গত ১৫ সেপ্টেম্বর আফগানিস্তানের পশ্চিমা সমর্থিত সরকারপ্রধান আশরাফ গনি বিদেশে পালিয়ে যান। এর মধ্যে দেশটির ক্ষমতা গ্রহণ করে তালেবান।

Manual1 Ad Code

এই ঘটনার দুই সপ্তাহ পর তালেবান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। কিন্তু দেশটিতে নারী অধিকার, অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনসহ বিভিন্ন ইস্যু তুলে বিশ্ব সম্প্রদায় এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code