মাদ্রিদে নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটির শোক ও দোয়া মাহফিল

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

মাদ্রিদ, স্পেনঃ স্পেনের মাদ্রিদে নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমানের মায়ের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার (২১ ডিসেম্বর) রাতে মাদ্রিদের বাংলা টাউন রেস্তোরাঁয় এ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আলামীন মিয়ার সভাপতিত্বে শোক সভায় বিভিন্ন শ্রেণি-পেশা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ মাদ্রিদে বসবাসরত প্রবাসী নরসিংদীবাসীরা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিলনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবদুস সাত্তার।

বিশেষ অতিথি ছিলেন গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি এমএইচ সোহেল ভূঁইয়া, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শাহ আলম, আল হুদ জামে মসজিদের খতিব নূরুল আলম, মানবাধিকার সংগঠন ভালিয়ান্তে বাংলার সভাপতি মো. ফজলে এলাহী, আঞ্জুমানে আল ইসলাহ স্পেনের সভাপতি মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, স্পেন আওয়ামী লীগ নেতা সায়েম সরকার, জালাল হোসাইন, মাহবুবুর রহমান বকুল, স্পেন জাতীয় পার্টির সভাপতি আবুল হুসেন, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য নাজু ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন পংকি, ফ্রান্স যুবদলের সাংগঠনিক সম্পাদক শাওন আহমেদ, রাজু আহমদ, জগলু হোসেন প্রমুখ।

 

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code