মানুষের ভাগ্য উন্নয়নে অবদান রাখবে জাপা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের  বলেছেন, দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। দেশের মানুষের আশা জাতীয় পার্টি আরো শক্তি অর্জন করে মানুষের ভাগ্য উন্নয়নে অবদান রাখবে।

 

রোববার দুপু‌রে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির মত‌বি‌নিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

বিরোধীদলীয় উপনেতা বলেন, দেশের বড় তিনটি রাজনৈতিক শক্তির মধ্যে জাতীয় পার্টি হচ্ছে জনসাধারণের আস্থার প্রতীক। তাই জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে আরো শক্তিশালী করতে হ‌বে।

 

জাতীয় সেচ্ছাসেবক পার্টির আহবায়ক লিয়াকত হোসেন খোকা এমপির সভাপতিত্বে মতবিনিময় সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি হচ্ছে জাতীয় পার্টির অন্যতম শক্তি। আগামী দিনের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে স্বেচ্ছাসেবক পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মো. বেলাল হোসেন এর পরিচালনায় সভাপতির বক্তব্যে লিয়াকত হোসেন খোকা বলেন, আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি অত্যান্ত সম্ভাবনাময়। হুসেইন মুহম্মদ এরশাদ এর আদর্শ বাস্তবায়নে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতা-কর্মীরা জাতীয় পার্টির অন্যতম শক্তি হিসেবে মাঠে থাকবে।

 

৭ ডিসেম্বর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির জাতীয় সম্মেলন সফল করতে নেতা-কর্মীদের প্রতি আহবানও জানান লিয়াকত হোসেন খোকা এমপি।

Manual2 Ad Code

 

এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, যুগ্ম দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান।

 

স্বেচ্ছাসেবক পার্টির উপস্থিত ছিলেন আবু সাঈদ স্বপন, গোলাম মোস্তফা, সৈয়দ মনিরুজ্জামান, মনিরুজ্জামান টিটু, মাহমুদুর রহমান মাসুম, শাহজাহান মিয়া, নাসির উদ্দিন হাওলাদার, শিবলু নোমান, কনক আহমেদ, খলিলুর রহমান বাবু, ইদি আমিন এ্যাপোলো, নুরুজ্জামান, আলমগীর হোসেন, হাফেজ মাহমুদুল আনোয়ার ও রুবেল ব্যাপারী।

 

Manual4 Ad Code

কাদের-ডেমোক্রেসি প্রতিনিধিদল সাক্ষাৎ

 

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ  করেছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর প্রতিনিধিদল।

Manual3 Ad Code

 

রোববার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী অফিসে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর প্রতিনিধি দলটি সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

 

Manual5 Ad Code

এ সময় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডিরেক্টর ক্লোয়ার রবার্টসন ও গ্রেগ মিনজাক এবং ডেপুটি ডিরেক্টর সানিয়া রহমান উপস্থিত ছিলেন। জাতীয় পার্টি চেয়ারম্যানের সাথে ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন ও যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু।

 

এ সময় সুশাসন, গণতন্ত্র, দলের মধ্যে নারীর ক্ষমতায়ন এবং গণতান্ত্রিক চর্চা ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে দক্ষতা উন্নয়ন বিষয়ে আলোচনা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code