মারা গেছেন চীনের প্রথম নারী ট্রাক্টরচালক

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

মারা গেছেন চীনের প্রথম নারী ট্রাক্টরচালক লিয়াং জুন।

Manual5 Ad Code

৯০ বছর বয়সে গত সোমবার তিনি মারা গেছেন বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

সাম্প্রতিক বছরগুলোতে লিয়াং জুন নানারকম শারীরিক জটিলতায় ভুগছিলেন।

Manual6 Ad Code

তার মৃত্যুতে দেশটিতে শোকের ছায়া নেমে এসেছে।

দেশটির সামাজিকমাধ্যম ওয়েইবোতে তার মৃত্যুর বিষয়টি এখন সর্বাধিক আলোচিত এবং সবাই তাকে সম্মান জানিয়ে স্ট্যাটাস দিচ্ছেন।

লিয়াং জুনের সম্মানে অনেকেই লিখেছেন– পুরুষ যা করতে পারে, নারীর পক্ষেও তা করা সম্ভব- বিষয়টি প্রথম দেখিয়ে গেছেন লিয়াং জুন।

নারী-পুরুষ সমতা নিয়ে মাও জেদং- এর বিখ্যাত উক্তি উদ্ধৃত করে আরেকজন লিখেছেন– চীনের অর্ধেক আকাশজুড়ে থাকা নারীকে বিদায়।

চীনের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী নারী ছিলেন লিয়াং জুন।

তার জনপ্রিয়তা এতটাই তুঙ্গে ওঠে যে ১৯৬২ সালে তার ছবি দিয়ে মুদ্রা প্রকাশ করা হয়।

Manual4 Ad Code

লিয়াং জুন হাসিমুখে ট্রাক্টর চালাচ্ছেন এমন ছবি দিয়ে দেশটির এক টাকা মুদ্রায় (এক ইউয়ান) ব্যাংক নোট ছাপানো হয়।

লিয়াং জুনকে চীনের পরিশ্রমী মানুষের আইকন হিসেবে দেখা হয়ে থাকে।

সমাজতান্ত্রিক দেশ গঠনের সময় সবচেয়ে বেশি প্রচার পেয়েছিলেন লিয়াং জুন। সেই সময় থেকেই সর্বাধিক পরিচিত মডেল কর্মী তিনি।

চীনা সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, ১৯৪৮ সালে লিয়াং জুন ট্রাক্টর চালানো শেখার ক্লাসে যোগ দেন। সেই সময় ৭০ প্রশিক্ষণার্থীর মধ্যে তিনিই ছিলেন একমাত্র নারী, যিনি এমন পেশায় যুক্ত হয়েছিলেন।

সেই সময় থেকেই বার্ধক্য পর্যন্ত ট্রাক্টর চালিয়ে গেছেন লিয়াং জুন।

Manual7 Ad Code

এভাবেই একসময় লিয়াং জুন চীনে নারীদের প্রতীক হয়ে ওঠেন। তার দেখাদেখি চীনা নারীরা পুরুষের সঙ্গে সমান তালে নানা কাজে জড়িত হয়ে পড়েন।

সে হিসেবে লিয়াং জুনকে চীনে নারী স্বাধীনতার পথিকৃত ভাবা হয়ে থাকে।

শুধু ট্রাক্টরের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি এই মহীয়সী নারী। পরে একজন প্রকৌশলী ও রাজনীতিবিদ হয়ে উঠেছিলেন লিয়াং জুন।

লিয়াং জুন চীনের কমিউনিস্ট পার্টি সিসিপিতে সদস্য হিসেবে যুক্ত হয়েছিলেন। বেইজিং এ কৃষি যন্ত্রপাতির ওপর পড়াশোনা করেছিলেন তিনি।

পড়াশোনা শেষে তিনি হেইলংজিয়াং প্রদেশে ফিরে যান এবং অ্যাগ্রিকালচারাল মেশিনারি রিসার্চ ইনস্টিটিউটে কাজ করেন।

১৯৯০ সালে হার্বিন মিউনিসিপাল ব্যুরো অব অ্যাগ্রিকালচারাল মেশিনের প্রধান প্রকৌশলীর পদ থেকে অবসরে যান লিয়াং জুন।

এভাবেই দরিদ্র পরিবার থেকে উঠে এসে চীনের একজন জাতীয় ব্যক্তিত্বে পরিণত হন লিয়াং জুন।

১৯৩০ সালে চীনের প্রত্যন্ত হেইলংজিয়াং প্রদেশের এক হতদরিদ্র পরিবারে লিয়াং জুনের জন্ম।

শুরুতে কৃষিজমিতে সাহায্য করার পাশাপাশি গ্রামের একটি স্কুলে পড়াশোনা করতেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code