মার্কিন শান্তি পরিকল্পনা মেনে নেওয়ার দাবি অস্বীকার ইউক্রেনের

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১২ মাস আগে

Manual2 Ad Code

আমেরিকা অফিস: যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করলেও মার্কিন প্রস্তাবিত শান্তি পরিকল্পনার শর্ত মেনে নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা রুস্তেম উমেরভ। তিনি বলেন, পরিকল্পনার কোনও বিষয়ে তিনি আলোচনা বা অনুমোদন দেননি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওয়াশিংটন কিয়েভকে ২৮ দফার একটি প্রস্তাব দিয়েছে। এতে রাশিয়ার প্রধান দাবিগুলোর অনেকটাই অন্তর্ভুক্ত। এর মধ্যে রয়েছে অতিরিক্ত ভূখণ্ড ছেড়ে দেওয়া, সেনাবাহিনীর আকার কমানো এবং ন্যাটোতে যোগদানের আশা চিরতরে ত্যাগ করা। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দাবি, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব উমেরভের সঙ্গে আলোচনা করেই পরিকল্পনাটি তৈরি করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code