মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্সের বাংলায় স্ট্যাটাস : ‘স্বাস্থ্যসেবা একটি মানবাধিকার’

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

মার্কিন সিনেটর ও ডেমোক্র্যাট দলের রাজনীতিবিদ বার্নি স্যান্ডার্স বাংলায় স্ট্যাটাস দিলেন। আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ স্ট্যাটাস দেন বার্নি স্যান্ডার্স। এতে তিনি লেখেন, ‘স্বাস্থ্যসেবা একটি মানবাধিকার’। বার্নি স্যান্ডার্সের দেওয়া পোস্টটিতে আট ঘণ্টায় ৩ হাজার ৩০০ লাইক ও ৪৭৮ কমেন্ট পড়েছে, শেয়ার হয়েছে ৪০০ বার। অনেকেই তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিরাই এ পোস্টে বেশি মন্তব্য করেছেন। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জোর প্রচেষ্টা চালাচ্ছেন বার্নি স্যান্ডার্স।

ইউসুফ চৌধুরী নামে একজন লিখেন, ‘আমাদেরকে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা স্বাধীন ও স্বাধীনতার জাতি! আমরা আপনার পাশে আছি।’

Manual3 Ad Code

হাসান আল বান্না নামে একজন লিখেছেন, ‘গতবার হিলারিকে না দিয়ে বার্নিকে দিলে অনায়াসেই জিতে যেত। যাক এবারের জন্য শুভ কামনা মি. বার্নি স্যান্ডার্স’।

Manual5 Ad Code

অনন্তরা মুখার্জি লিখেন, ‘আপনাকে ভালবাসি, বার্নি! শুধু আপনিই বুঝেছেন’।

সুমাইয়া হাসান লিখেছেন, ‘বার্নি আপনি কি শিকাগোতে বাংলা ভাষা ও সংস্কৃতি কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুলতে আমাদের সহায়তা করবেন। নিউইয়র্কের মতো বাংলাদেশি রেস্তোরাঁ খুলতেও সহায়তা করবেন কি?’

Manual8 Ad Code

বার্নি স্যান্ডার্স শিকাগো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। ১৯৬০ ও ১৯৭০–এর দশকে যুদ্ধবিরোধী এবং নাগরিক অধিকারের জন্য হওয়া আন্দোলনে অংশগ্রহণ করেন তিনি। স্যান্ডার্স ১৯৯০ সালে ৪০ বছরের মধ্যে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মার্কিন প্রতিনিধি সভার একজন প্রতিনিধি নির্বাচিত হন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code