মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার দুই বাংলাদেশি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ 

মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। ১৩ ডিসেম্বর সোমবার মালয়েশিয়া ইমিগ্রেশনের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত সংবাদে বলা হয়েছে— ৬ ডিসেম্বর বেলা ১১টায় কুয়ালামপুরের ওয়াংসা মাজুতে একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ৩৪ এবং ৩৭ বছর বয়সী দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।

Manual8 Ad Code

গ্রেফতারকৃতরা বিভিন্ন শ্রমিকদের জন্য জাল ভিসা, সিআইডিবি কার্ড ও আই কার্ড তৈরির কাজে নিয়োজিত ছিল। আর এসব জাল কাগজপত্রের জন্য জনপ্রতি ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত নিত। তবে তদন্তের স্বার্থে আটক বাংলাদেশিদের নাম প্রকাশ করেনি ইমিগ্রেশন পুলিশ।

Manual3 Ad Code

বৈধ পাসপোর্ট না থাকার কারণে ভুয়া নথি তৈরির অপরাধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর ৫৫ ডি ধারা এবং ১৯৫৯/৬৩-এর ইমিগ্রেশন অ্যাক্টের ধারা ৬(১)(প) এর অধীনে তদন্ত করা হচ্ছে। গ্রেফতারকৃতদের সিমুনিয়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code