মির্জা ফখরুলকে কেন জামিন দেওয়া হবে না, জানতে চেয়ে হাইকোর্টের রুল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual5 Ad Code

মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

Manual6 Ad Code

বৃহস্পতিবার ( ০৭ ডিসেম্বর ) শুনানি শেষে বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের বেঞ্চ এই রুল জারি করেন। আগামী সাত দিনের মধ্যে সংশ্লিষ্টদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে নিম্ন আদালতে দুই দফা জামিন চেয়ে ব্যর্থ হয়ে গত রোববার হাইকোর্টে আবেদন করেন বিএনপি মহাসচিব।

Manual4 Ad Code

শুনানিতে ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন বলেন, ‘মির্জা ফখরুল অসুস্থ। উল্লেখিত ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা নেই। তা ছাড়া এই মামলার আসামি শাহজাহান ওমর দায়রা আদালত থেকে জামিন পেয়েছেন। মির্জা ফখরুলও জামিন পাওয়ার অধিকারি।’

Manual6 Ad Code

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ মামলা করে। মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির ৫৯ নেতা-কর্মীকে আসামি করা হয়। পরদিন গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। এরপর আদালতে নিলে তাঁকে কারাগারে পাঠানো হয়। সেই থেকে কারাগারে রয়েছেন বিএনপির মহাসচিব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code