মুজিববর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

 

গোপালগঞ্জ :

Manual5 Ad Code

মুজিববর্ষ উপলক্ষে সোমবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ২৫০ শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ করেছে একটি স্বেচ্চাসেবী প্রতিষ্ঠান।
মনোজ দাস ফাউন্ডেশন নামের ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিশনের মাঠে এ পতাকা বিতরণ করা হয়।

জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৫০ শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ করেন।

Manual4 Ad Code

মনোজ দাস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. অপূর্ব রুদ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় পতাকা বিতরণ অনুষ্ঠনে উপজেলা শিক্ষা অফিসার অরুন চন্দ্র ঢালী, উপজেলা একাডেমি সুপারভাইজার জসিম উদ্দিন শেখ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সোহেল রানা, সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে, সাংবাদিক মিজানুর রহমান বুলু বক্তব্য রাখেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code