মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

সিলেট :: মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি হলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট-এর উপর এক সেমিনার অনুষ্ঠিত হয়।

 

সেমিনারে টেকনিক্যাল সেশনটি পরিচালনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. আহমেদ সায়েম। সাপ্লাই চেইন কি, কেন, কিভাবে বিষয়গুলোর উপর আলোকপাত করে তিনি ভবিষ্যতের ব্যবসায় সাপ্লাই চেইন এর অন্তর্ভুক্তি কিভাবে প্রভাব ফেলবে তা ফুটিয়ে তোলেন।

 

সেমিনারে আলোচনায় অংশ নিয়ে শিক্ষকরা জানান, এমাজনকে পৃথিবীর সবচেয়ে দক্ষ সাপ্লাই ব্যবস্থার অধিকারী বলে গণ্য করা হয়। অদূর ভবিষ্যতে এমাজন বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এর প্রেক্ষিতে তারা ভবিষ্যতে বাংলাদেশের ব্যবসা, বিশেষ করে ই-কমার্সের ক্ষেত্রে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন।

 

Manual2 Ad Code

সেমিনারে ব্যবসা প্রশাসন সহ অনান্য বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Manual1 Ad Code

উল্লেখ্য, মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগ সিলেটে প্রথমবারের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এর উপর মেজরসহ বিবিএ কোর্স চালু করছে।

 

Manual6 Ad Code

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. জিয়াউর রহমান টিটু।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code