মেসির ফ্রি-কিক সাফল্যের রহস্য

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual1 Ad Code

চলতি মৌসুমের লা লিগা শিরোপা জেতা নিয়ে বিশেষ কোনো সংশয় নেই লিওনেল মেসির। টপ স্কোরারের পিচিচি ট্রফিও প্রায় নিশ্চিত। এগুলো নিয়ে আর আলোচনা তেমন হচ্ছে না। এখন সমস্ত আলোচনা এলএম টেনের ফ্রি-কিক নিয়ে।

লা লিগায় টানা তিন ম্যাচে ফ্রি-কিকে গোল করেছেন মেসি। যা নিখুঁত বললেও ভুল কম হয়। ডেড বল সিচুয়েশনে এমন দাপট কী করে দেখাচ্ছেন বার্সেলোনা সুপারস্টার? ফ্রি-কিকে তার এমন সাফল্যের রহস্যটাই বা কী?

Manual6 Ad Code

এক স্প্যানিশ পত্রিকার দাবি, এর পেছনে অবদান নাকি ডিয়েগো ম্যারাডোনার। ২০১০ বিশ্বকাপের সময় আর্জেন্টিনার কোচ ছিলেন ম্যারাডোনা। সেসময়ই ফ্রি-কিক মারা নিয়ে মেসিকে টিপস দেন তিনি।

Manual7 Ad Code

ফ্রি-কিক নিয়ে মেসির টিপস নেয়ার কথা স্প্যানিশ দৈনিক সেক্সতা’র সঙ্গে এক সাক্ষাতকারে ফাঁস করেছেন ফার্নান্দো সিগনোরিনি। ম্যারাডোর কোচিংয়ের সময় যিনি আর্জেন্টিনার ফিটনেস কোচ ছিলেন। তার সামনেই ফ্রি-কিক নিয়ে কথা হয়েছিল দুই কিংবদন্তির।

Manual5 Ad Code

সিগনোরিনির ভাষায়, ‘একদিন অনুশীলনে দেখছিলাম, মেসি ফ্রি-কিক প্র্যাক্টিস করছে। তিনবার কিক মারল। কিন্তু একটাও টার্গেটে ছিল না। তাকে ব্যাপক হতাশ দেখাচ্ছিল।’

আরেকটু যোগ করে আর্জেন্টাইন সাবেক এই ফিটনেস কোচ বলেন, ‘সেসময়ই ম্যারাডোনা এসে মেসিকে বলেন, কিক মারার সময় বল থেকে পা-টা দ্রুত সরিয়ে না নিতে। তারপর থেকেই ফ্রি-কিকে মেসির সাফল্য আরো বেশি।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code