‘মে মাসের মধ্যে শেষ হতে পারে করোনা’: গেনাডি ওনিশ্চেনকো

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা ও টিকাদান প্রয়াসের ফলে এ বছরের মে মাসের মধ্যে মহামারী শেষ হয়ে যেতে পারে। এমন মন্তব্য করেছেন মহামারী বিশেষজ্ঞ ও রাশিয়ার প্রাক্তন প্রধান স্যানিটারি ডাক্তার গেনাডি ওনিশ্চেনকো।

বার্তা সংস্থা তাস-কে তিনি বলেন, ‘মে মাস পর্যন্ত অনেক দীর্ঘ সময়। এখন যা প্রয়োজন আমরা যদি তা করি, তাহলে ততদিনে ভাইরাসটি অন্তত নিয়ন্ত্রণে চলে আসবে। ইতোমধ্যেই এটির সংক্রমন হ্রাস পাচ্ছে।’

Manual4 Ad Code

এই বিশেষজ্ঞের মতে, ‘ভ্যাকসিন তৈরি করা হয়েছে। তাই এখন করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে আতঙ্কিত হওয়ার বা কাজবিহীন দিন চালু করার আর কোনো কারণ নেই। টিকা দেওয়ার দিকেই মনোনিবেশ করা প্রয়োজন সবাইকে।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code