যশোরে বৃষ্টি, বিপাকে কর্মজীবী মানুষ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

বেনাপোল :
প্রচন্ড শীতের মধ্যে যশোরে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। একদিকে শৈত্যপ্রবাহ অন্যদিকে সূর্য গ্রহণের কারণে সূর্যের আলোর দেখা নেই। এরই মধ্যে শুরু হয়েছে গুড়িগুড়ি বৃষ্টি। তাই সাধারণ মানুষ বিশেষ করে ব্যাস্ত মানুষ বিপাকে পড়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ সকালেই যশোরে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। প্রথমে ধুলোময়বৃষ্টি শুরু হলেও এখন বেশ জোরেশোরে চলছে বৃষ্টি।
যশোর এক নম্বর আইনজীবী সমিতির সামনে রেইনকোট পড়ে দাঁড়িয়ে থাকা রিকশাচালক রুবেল হোসেন জানান, প্রচন্ড শীতের মধ্যে আবার বৃষ্টি শুরু হয়েছে। রিক্সা না চালালেও সমস্যা। তাই বাধ্য হয়ে রেইনকোট পারে রাস্তায় নেমেছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code