যশোরে মুখ দিয়ে লিখে জিপিএ-৫ অর্জন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

বেনাপোল (যশোর) :
যশোর মণিরামপুরে দুই হাত-পা ছাড়াই জন্ম নেয়া লিতুন জিরা মুখে ভর দিয়ে লিখেই এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে।
লিতুন জিরা মণিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। সে খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় অংশ নেয়। লিতুন জিরার বাবা হাবিবুর রহমান ও মা জাহানারা বেগম জানান, জন্মের পর মেয়ের ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তায় থাকতের তারা। এখন মেয়ের মেধা তাদের আশার সঞ্চার করছে। লিতুন জিরা আর দশজন শিশুর মতো স্বাভাবিকভাবেই খাওয়া-দাওয়া, গোছল সব কিছুই করতে পারে। মুখ দিয়েই লিখে সে। তার চমৎকার লেখা যে কারো দৃষ্টি কাড়বে। লিতুনের একটাই ইচ্ছা, পর নির্ভরশীল না হয়ে লেখা পড়া শিখে সে নিজেই কিছু করতে চায়।
খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা খাতুন জানান, শিক্ষকতা জীবনে তিনি লিতুন জিরার মতো মেধাবী শিক্ষার্থীর দেখা পাননি। শুধু লেখা-পড়ায় না, সাংস্কৃতিক কর্মকান্ডে অন্যদের থেকে অনেক ভাল সে। তিনি জানান, দুই হাত-পা ছাড়া জন্ম নেয়া লিতুন জিরা প্রবল ইচ্ছাশক্তি আর মেধার বিকাশে মুখ দিয়ে লিখেই মেধার স্বাক্ষর রেখেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code