যুক্তরাষ্ট্রে নথি চুরিতে দোষী সাব্যস্ত চীনা নাগরিক

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ কৃষিবিষয়ক কোম্পানি মোনসান্টোর বাণিজ্যবিষয়ক গোপন নথি চুরিতে দোষী সাব্যস্ত হয়েছেন এক চীনা নাগরিক। গত বৃহস্পতিবার মিসৌরির ফেডারেল আদালতে তিনি জানিয়েছেন, চীন সরকারকে সুবিধা দিতে এসব নথি চুরির ষড়যন্ত্র করেন তিনি। মার্কিন বিচার বিভাগের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

Manual6 Ad Code

মোনসান্টো এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিতে ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত কর্মরত ছিলেন জিয়াং হাইতাও। অর্থনৈতিক গুপ্তচরবৃত্তিতে অভিযুক্ত এই চীনা নাগরিকের দণ্ড আগামী ৭ এপ্রিল ঘোষণা করা হবে। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে তার।

২০১৭ সালের জুন মাসে চীনে যাওয়ার বিমানের অপেক্ষায় থাকার সময় জিয়াং হাইতাওয়ের কাছে মোনসান্টোর বাণিজ্য সম্পর্কে গোপনীয় নথি পান মার্কিন কর্মকর্তারা। ঐ সময় তাকে চীনে যাওয়ার অনুমতি দেওয়া হয়। সেখানে তিনি চীনের মৃত্তিকাবিজ্ঞান বিষয়ক একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। পরে যুক্তরাষ্ট্রে ফিরে গেলে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code