রাজধানীতে নতুন করে ওমিক্রনে আক্রান্ত ২২

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ দেশে নতুন করে আরও ২২ জনের দেহে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। নতুন রোগীদের সবাই ঢাকার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত দেশে ৫৫ জনের দেহে ওমিক্রন শনাক্তের খবর পাওয়া গেল।

Manual5 Ad Code

রোববার রাতে করোনার জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) এ তথ্য পাওয়া গেছে।

Manual2 Ad Code

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ওই ২২ জনের নমুনা সংগ্রহ করে জিনবিন্যাস করে এ সংক্রান্ত তথ্য জিআইএসএআইডির কাছে পাঠিয়েছে।

জিআইএসএআইডির তথ্যমতে, নতুন আক্রান্ত ২২ জনের মধ্যে ১৩ পুরুষ ও ৯ নারী। এ নিয়ে ৫৫ জনের মধ্যে ৩০ জনই নারী। বাকি ২৫ জন পুরুষ। তবে নতুন সংক্রমিত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Manual1 Ad Code

জিআইএসএআইডির হিসাব অনুযায়ী, দেশে ওমিক্রনে সংক্রমিত ৫৫ জনের মধ্যে রাজধানীর মহাখালীর বাসিন্দা ১৮, বাসাবোর বাসিন্দা ৬, উত্তরার ৪, চানখাঁরপুলে ৪, যশোরের ৩ এবং বাকি ২০ জন ঢাকার বাসিন্দা, যাদের অবস্থান সম্পর্কে নির্দিষ্ট করে জানা যায়নি।

Manual4 Ad Code

এর আগে ১০ ডিসেম্বর দেশে প্রথম ওমিক্রন শনাক্ত হয়। দেশে প্রথম ওমিক্রনে সংক্রমিত হন জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশ নারী ক্রিকেটার। তারা ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code