রুশপন্থী নেতাকে ইউক্রেনে ক্ষমতায় বসানোর চক্রান্ত চলছে: যুক্তরাজ্য

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ ইউক্রেন ইস্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে পশ্চিমা বিশ্বে। এর মধ্যে রাশিয়ার বিরুদ্ধে নতুন অভিযোগ করলো যুক্তরাজ্য। যুক্তরাজ্যের অভিযোগ, ইউক্রেনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশপন্থী নেতাকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে ষড়যন্ত্র করছে। শনিবার (২২ জানুয়ারি) যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এমন অভিযোগ করেছে।

Manual1 Ad Code

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, ইউক্রেনের সাবেক আইনপ্রণেতা ইয়েভহেন মুরাইয়েভকে কিয়েভে সম্ভাব্য রুশপন্থী সরকারের প্রধান হিসেবে বিবেচনা করছে রাশিয়া। যুক্তরাজ্যের দাবি, তাদের কাছে এ সংক্রান্ত তথ্য আছে।

Manual4 Ad Code

এ নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রস এক টুইট বার্তায় বলেছেন, ইউক্রেনে রুশপন্থী নেতৃত্বকে ক্ষমতায় বসাতে ক্রেমলিনের চক্রান্ত কোনোভাবেই সহ্য করবেন না। ক্রেমলিন জানে যে সামরিক অনুপ্রবেশ কৌশলগতভাবে একটি বড় ভুল হবে। তার জন্য রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে।

Manual5 Ad Code

যুক্তরাজ্যের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, ইউক্রেনের বেশ কয়েকজন সাবেক রাজনীতিকের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে রুশ গোয়েন্দা সংস্থাগুলো । রুশ গোয়েন্দারা ইউক্রেনে আগ্রাসন চালানোর পরিকল্পনা নিয়ে কাজ করছেন।

তবে যুক্তরাজ্যের এমন দাবির প্রেক্ষিতে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া। এছাড়া রাশিয়া বারবার দাবি করছে, ইউক্রেনে তাদের আক্রমণ করার কোনো পরিকল্পনা নেই।

Manual2 Ad Code

এদিকে এমন উত্তেজনার মধ্যে গতকাল শনিবার ইউক্রেনে প্রায় ৯০ টন সামরিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code