লক্ষ্মীপুরে পোস্ট অফিসের উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

তাবারক হোসেন আজাদ, লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরে ডিজিটাল পোস্ট অফিসের উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে জেলা পোস্ট অফিস মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নোয়াখালি ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মো. মনিরুজ্জামান।
এসয় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যাংক এশিয়ার নোয়াখালি জেলা শাখার ব্যবস্থাপক বিনয় ভূষন দাস, ব্যাংকটির রামগঞ্জ উপজেলা শাখার ব্যবস্থাপক আজম খান, নগদ এজেন্ট ব্যাংকিং এর ডিস্টিবিউটর মো. সুমন ও মো. আরিফ হোসেন, রায়পুর ডাক বিভাগের পোস্ট ই-সেন্টার উদ্যোক্তা মো. সোহেল হোসেন প্রমূখ।
কর্মশালায় জেলার সব কয়টি উপজেলার ৬০ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বক্তারা বলেন, সারাদেশে সাড়ে আট হাজার উদ্যোক্তা রয়েছে ডাক বিভাগের। ডাক বিভাগের পোস্ট ই-সেন্টারের উদ্যোক্তাদের ব্যাংক এশিয়া, নগদ, ডাকা জীবন বীমা ও এক সপ এর এজেন্ট হিসাবে একীভূত করার জন্য দিন ব্যাপি এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়। এসময় ডাক বিভাগের কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code