লক্ষ্মীপুরে ৪৫০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

তাবারক হোসেন আজাদ, (লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরে ৪৫০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় চীনা বাদাম, শীতকালিন মুগ ও গ্রীষ্মকালিন মুগ ফসলের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেয়া হয়। সদর উপজেলার পৌরসভাসহ ২২ ইউনিয়নের ৪৫০ জন কৃষকের মাঝে এ প্রণোদনা বিতরণ করা হয়।

Manual2 Ad Code

সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান ইমামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল। উপস্থিত ছিলেন, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল খায়ের, উপ-সহকারি কৃষি কর্মকর্তা জগবন্ধু দাসসহ আরো অনেকে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান ইমাম জানান, জনপ্রতি কৃষককে এক বিঘা জমি আবাদের জন্য ফসলওয়ারী চিনাবাদাম ১০ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ৫ কেজি, শীতকালিন মুগ বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি এবং গ্রীষ্মকালিন মুগ বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে দেয়া হয়েছে বলে জানান এ কৃষি কর্মকর্তা জানান।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code