লন্ডনে গ্রেটার সিলেট ফুটবলার এ্যাসোসিয়েশনের প্রীতিসভা অনুষ্ঠিত

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

এস কে এম আশরাফুল হুদা,ডেস্ক রিপোর্ট :যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর সিলেটের  আশি ও নব্বই  দশকের সাবেক ফুটবলাদের সংগঠন ‘গ্রেটার সিলেট ফুটবলার এ্যাসোসিয়েশন‘এর উদ্যোগে সিলেট অঞ্চলের সাবেক কৃতি ফুটবলারদের মিলনমেলা ও ঈদ পূনর্মিলনী প্রীতিসভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার  (৬মে ২০২৫) লন্ডন সময় সন্ধ্যায় পুর্ব লন্ডনের হোয়াইট চ্যাপল এলাকার একটি রেষ্টুরেন্টে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। সাবেক ফুটবলার ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং পংখী তালুকদার ও  ফুটবল তারকা জোবায়ের আহমদ হামজার যৌথ সঞ্চালনায় অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন  শাহনাজ আহমেদ।

Manual7 Ad Code

স্মৃতি রোমন্থন করে আলোচনায় অংশ নেন- সাবেক ফুটবলার জামাল আহমদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার আহবাব হোসেন, মাহতাব উদ্দিন, ফেরদৌস আহমদ, নজমুল ইসলাম, চেরাগ আলী (চেরাগ), নিজাম উদ্দিন (নিজাম)  লিমন মিয়া (লিমন), আবুল কাশেম (কাশেম),  জালাল মিয়া,   নূরুল হক, হারুন মিয়া, আবু বকর, আল আমিন, রতন প্রমুখ। অতীত দিনের  স্মৃতি তুলে ধরতে গিয়ে অনেকেই  আবেগ আপ্লুত হয়ে পড়েন। সভায় সর্বসম্মতক্রমে আসছে সামারে সংগঠনের পক্ষ থেকে লন্ডনে  একটি এওয়ার্ড সিরিমনি ও বড় অনুষ্টান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে প্রয়াত ফুটবলাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

Manual1 Ad Code

Desk: K

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code