লেখাপড়ার নজরদারি করছে পোষা কুকুর!

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

খেলাধুলায় সঙ্গী হিসেবে পোষা প্রাণীদের সঙ্গ বাচ্চারা খুবই পছন্দ করে। আর এই বিষয়টিকেই কাজে লাগিয়েছে চীনের গুইঝাও প্রদেশের পিয়ার ঝু। মেয়ে মনোযোগ দিয়ে লেখাপড়া করছে কিনা তা দেখভালের জন্য প্রশিক্ষণ দিয়েছে বাড়ির পোষা কুকুরকে।

 

Manual4 Ad Code

সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওর সৌজন্যে সেই দৃশ্য দেখেছে নেট দুনিয়া। ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা রঙের একটি মনগ্রেল কুকুর দুই পা তুলে দাঁড়িয়ে আছে পড়ার টেবিলে। ওই টেবিলে বসে হোমওয়ার্ক করছে ছোট্ট মেয়েটি। টেবিলে দাঁড়িয়ে কুকুরটি এক দৃষ্টে তাকিয়ে আছে মেয়েটির দিকে। আসলে মেয়েটি ঠিকমতো হোমওয়ার্ক করছে না কি সেটাই যাচাই করছে কুকুরটি।

Manual1 Ad Code

 

চীনা এক সংবাদমাধ্যমকে পিয়ার ঝু বলেন, ‘আমার মেয়ে খুব অমনোযোগী। পড়তে বসলে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে। আমরা না থাকলে সে যেন মনোযোগ দিয়ে পড়তে পারে সে জন্যই এই ব্যবস্থা।’

 

Manual8 Ad Code

শুধু হোমওয়ার্ক দেখাশোনা নয়, কুকুরটিকে আরো কিছু প্রশিক্ষণ দেয়া হয়েছে। ভিডিওটিতে কুকুরটির সেই দক্ষতাও দেখা গেছে।

 

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code