শিক্ষা ক্ষেত্রে অবদানে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

ওমর ফয়সাল ফটিকছড়ি (চট্টগ্রাম):
প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগ নেতা হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব। চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন স্বাক্ষরিত একটি পত্রে এ তথ্য জানানো হয়েছে।
জানাগেছে, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সহযোগীতা, বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধি, শিক্ষক সমন্বয় সভায় উপস্থিত হওয়া সর্বোপরি প্রাথমিক শিক্ষার লক্ষ্য বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখায় আবু তৈয়বকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
এক অভিব্যক্তিতে উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব বলেন, ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে আমার জায়গা থেকে কাজ করেছি। এ স্বীকৃতি আমাকে ভালো কাজে আরও অনুপ্রেরণা যোগাবে।’
এদিকে তাঁর এ অর্জনে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি)’র সংসদ সদস্য ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারীসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, শিক্ষা-সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code