সংক্ষিপ্ত সফরে সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

সংক্ষিপ্ত সফরে সিলেটে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. এ কে আব্দুল মোমেন। আজ বৃহস্পতিবার পৌনে ৫টার দিকে বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা থেকে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন।

 

Manual6 Ad Code

বিমানবন্দরে মন্ত্রীকে স্বাগত জানান সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জগদীশ চন্দ্র দাস, শিক্ষাবিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ প্রমুখ।

 

পররাষ্ট্র মন্ত্রীর সফরসূচি থেকে জানা গেছে, আজ বৃহস্পতিবার রাতে তিনি সিলেট জেলা আইনজীবী সমিতির অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, মেধাবৃত্তি প্রদান ও নৈশভোজে অংশগ্রহণ করবেন।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

আগামীকাল শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটে বিমানের ফ্লাইটে তিনি ঢাকায় ফিরে যাবেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code