সমস্যা বাম পায়ে, চিকিৎসক কাটলেন ডান পা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ 

বাম পায়ে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক বৃদ্ধ। পরিস্থিতি বিবেচনা করে সংক্রমিত পা অপসারণের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। কিন্তু গোল বাঁধে অপারেশনের টেবিলে। ভুলক্রমে বাম পায়ের বদলে ওই রোগীর ডান পা অপসারণ করা হয়। আর মারাত্মক এই ভুলটি ধরা হয়ে ওই ঘটনার দুদিন পর।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের মার্চে অস্ট্রিয়ার ফ্রিস্টাডট  শহরে এই ঘটনা ঘটে।

Manual3 Ad Code

৮২ বছর বয়সী ওই রোগীর ভুল পা অপসারণের জন্য দেশটির আদালত ওই চিকিৎসককে ২৭শ ইউরো জরিমানা করেছে বলে উত্তরাঞ্চলীয় শহর লিঞ্জের ট্রাইব্যুনালের মুখপাত্র বুধবার জানিয়েছেন।

Manual3 Ad Code

যদিও ৪৩ বছর বয়সী ওই চিকিৎসক এই ঘটনাকে ‘মানবিক ভুল’ বলে সাফাই গেয়েছেন। তবে বিচারক তার অবহেলায় এই ভুলের কারণে তাকে ২৭শ’ টাকা জরিমানা করেছে।

Manual1 Ad Code

অবশ্য আদালতে এই মামলা ওঠার আগেই ওই বৃদ্ধের মৃত্যু হওয়ায় জরিমানার অর্থ তার বিধবা স্ত্রী পাবেন বলে জানা গেছে।

Manual6 Ad Code

এই ঘটনার জন্য চিকিৎসক অপারেশন থিয়েটারের চেইন অব কন্ট্রোলকে দায়ী করেছেন তিনি। আদালতের রায়ের বিরুদ্ধে তিনি আপিল করতে পারবেন বলে জানা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code