সরাইলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি” ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদেও চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর।
বিশেষ অতিথি ছিলেন সরাইল সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল উপজেলা স্বাস্থ্য পরিকল্পনার কর্মকর্তা ডাক্তার নোমান মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ইসমত আলী। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাহিদ খালেদ জামিল খানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধানশিক্ষক আইয়ুব খান। বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন, জেলা পরিষদের সদস্য পায়েল হোসেন মৃধা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code