সর্বশক্তি দিয়ে জলবায়ু পরিবর্তনে লড়াই করছি: মার্কেল

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল ভবিষ্যৎ প্রজন্মের শান্তি ও সমৃদ্ধির কথা ভেবে জলবায়ু পরিবর্তনের লড়াইয়ে সর্বশক্তি দিয়ে লড়ছেন বলে জানিয়েছেন।

ইংরেজি নববর্ষের শুভেচ্ছাবার্তায় মঙ্গলবার তিনি এসব কথা বলেন। খবর রয়টার্সের।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

এতে তিনি আরও বলেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে যে পরিমাণ তাপমাত্রা বাড়ছে এবং সমস্যা তৈরি হচ্ছে, তার জন্য মানুষই দায়ী।

যেহেতু মানুষই এ সমস্যা তৈরি করেছে। তাই সর্বোচ্চ মানবিক শক্তি দিয়ে এ সমস্যার মোকাবেলা করতে হবে। এ লড়াই অসম্ভব নয়।

জার্মানির চ্যান্সেলর বলেন, এখন আমার বয়স ৬৫। আমাকে হয়তো জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পর্শই করবে না।

কিন্তু রাজনীতিবিদ হিসেবে যদি উদ্যোগী না হই, তা হলে হয়তো জলবায়ু পরিবর্তনের বিষয়টি গ্রহণযোগ্যতা হারাবে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তিনি জার্মানদের প্রচলিত ধারণার বাইরে আসার আহ্বান জানান।

Manual3 Ad Code

আগামী দিনের নাগরিকদের জন্য নিরাপদ পৃথিবী তৈরির লক্ষ্যে জলবায়ু পরিবর্তন ইস্যুতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Manual5 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code