সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কালিহাতীতে বিক্ষোভ মিছিল

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

 

ভূঞাপুর (টাঙ্গাইল) :

Manual5 Ad Code

টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের ওপর জুয়াড়িদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানবন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে এলেঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচী পালন করা হয়।

Manual5 Ad Code

প্রতিবাদসভায় অংশগ্রহণ করে বক্তারা জানান, জুয়ার মুলহোতা ফজল মন্ডলসহ তার সহযোগিদের গ্রেফতার করে আইনের আওতায় এনের শাস্তির ব্যবস্থা না করলে আগামী ২৪ঘন্টার পর কঠোর কর্মসূচী নেয়া হবে। থানা পুলিশ জুয়াড়–দের গ্রেফতারে কোন উদ্যোগ নিচ্ছে না।

Manual8 Ad Code

এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি মাসুদুর রহমান মিলনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় একাত্মতা প্রকাশ অংশ গ্রহণ করেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতীর বাংড়া ইউপি চেয়ারম্যান হাসমত আলী, লুৎফর রহমান মতিন মহিলা কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, সরকারি শামছুল হক কলেজের উপাধ্যক্ষ মো. নয়া মিয়া, এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক বাবর আলী তালুকদার, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামানিক, ইত্তেফাকের কালিহাতী প্রতিনিধি কাশীনাথ মজুমদার পিংকু, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক শাহআলম মোল্লা, এলেঙ্গা পৌরসভার কাউন্সিলর বরকত আলী, এলেঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন প্রমুখ।

Manual2 Ad Code

উল্লেখ্য, টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার আসরের সচিত্র সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের উপর হামলা চালায় জুয়াড়িরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দাসী ঘাট সংলগ্ন কাশবন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, ক্যামেরা পারসন আশিকুর রহমান, বার্তাটোয়েন্টিফোর.কম ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক অভিজিৎ ঘোষ, দৈনিক একুশের বাণী পত্রিকার সাংবাদিক হৃদয় মন্ডলসহ আরো দুইজন আহত হয়। এসময় ডিবিসির একটি ক্যামেরা ভাঙচুর এবং অপর একটি ক্যামেরা ছিনিয়ে নেয়। এছাড়া ডিবিসির বুম (মাইক্রোফোন) ভাঙচুর করা হয়। এঘটনায় বৃহস্পতিবার রাতেই ডিবিসির টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার বাদী হয়ে জুয়াড়– প্রধান ফজল মন্ডলকে প্রধান আসামী করে ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক জুয়াড়–র বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code